বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ফেন্সিডিলসহ আটক ১

By মেহেরপুর নিউজ

January 08, 2019

মেহেরপুর নিউজ,০৮ জানুয়ারি: মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রাম সংলগ্ন রাস্তা থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ মিঠু মিয়া (২৮) কে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটক মিঠু দক্ষিণ শালিকা গ্রামের হায়াত আলীর ছেলে।এ ব্যাপারে তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে হাজির করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ভারপ্রাপ্ত ওসি জুলফিকার আলী জানান, আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা ডিবি পুলিশেরএস আই সাইদুরের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ মিঠু মিয়াকে আটক করে।