মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে এনামুল হক নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক এনামুল হক মেহেরপুর শহরের ঘোষ পাড়ার রমজান আলী ছেলে ।
জানা গেছে শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এএসআই জসীমউদ্দীনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মুজিবনগর উপজেলার মোনাখালী উত্তরপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় এনামুল হককে আটক করার পর তার কাছ থেকে ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।