বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক

By মেহেরপুর নিউজ

January 04, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিলসহ জামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেছে। জামাল উদ্দিন গাংনী উপজেলার সহড়াতলা ভিটা পাড়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

শনিবার দুপুরের দিকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। মেহেরপুর ডিবি পুলিশের এসআই ইব্রাহিম এর নেতৃত্বে গাংনী উপজেলার গরীবপুর এলাকা থেকে জামালকে আটক করে। এ সময় ডিবি পুলিশ তার কাছ থেকে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে