বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক

By মেহেরপুর নিউজ

March 03, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেন্সিডিলসহ পিন্টু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বিকালে ডিবি পুলিশের এ এস আই জসিমের নেতৃত্বে মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক পিন্টু মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের কায়জার আলীর ছেলে।

গোপন সংবাদে খবর পেয়ে এ এস আই জসিমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল বিশ্বনাথপুরে অভিযান চালায়। ডিবির এ এস আই মাহাতাব সহ সঙ্গীয় ফোর্স এ সময় সেখানে উপস্থিত ছিলেন। এ ব্যাপারে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।