মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ জুন: মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের বাজার থেকে ১০ বোতল ফেন্সিডিল সহ চাঁদ আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। র্যাব জানায়, শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে ১০ বোতল আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল সহ ফেন্সিডিল ব্যবসায়ী চাঁদ আলীকে আটক করেছে। আটক চাঁদ আলী মেহেরপুর সদর উপজেলার দক্ষিণশালিকা গ্রামের অহিদুল ইসলামের ছেলে। র্যাব কমান্ডার লেঃ সাজ্জাদ রায়হান জানান, আটক চাঁদ আলী এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সে ব্যবসা চালিয়ে আসছিল।