বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

June 21, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫১ বোতল ফেন্সিডিলসহ শাওন ও মাসুদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

রবিবার দিবাগত গভীর রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে শাওন ও মাসুদ গ্রেফতার করে। শাওন মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের ইসলাম বিহারীর ছেলে এবং মাসুদ একই গ্রামের তাহাজ উদ্দিন এর ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে ডিবির এএসআই মাহাতাব, আহসান হাবিব ইব্রাহিম, হেলাল সহ সঙ্গীয় ফোর্স মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে অভিযান চালায়।এসময় ফেন্সিডিল নিয়ে আসার পথে ডিবি পুলিশের সদস্যরা তাদেরকে গ্রেফতার করে। ওই দুই ব্যক্তির কাছ থেকে ৫১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিব নগর থানায় দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।