বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

September 29, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ সেপ্টেম্বর:

মেহেরপুর পৌর এলাকার কালচাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে ৭ বোতল ফেন্সিডিলসহ মনিরুল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর ডিবি পুলিশ। আটক মনিরুল একই গ্রামের নবী বক্সের ছেলে। আজ রোববার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশের এস আই রবিউল ইসলামের নেতৃত্বে একটি টিম মেহেরপুর পৌর ্এলাকার কালাচাঁদপুর গ্রামের নবি বক্সের ছেলে মনিরুলের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৭ বোতল ফেন্সিডিলসহ মনিরুলকে আটক করে মেহেরপুর সদর থানায় নিয়ে আসে ডিবি পুলিশ। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।