বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

March 02, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে গাংনী উপজেলার করমদী এলাকা থেকে ৩  বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী মোঃ হাফিজুল ইসলাম আটক করেছে ডিবি পুলিশ। মোঃ হাফিজুল ইসলাম গাংনী উপজেলার করমদীর মৃত আজিজুল ইসলাম ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার করমদীতে অভিযান চালিয়ে মোঃ হাফিজুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয। এ বিষয়ে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।