বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ফেন্সিডিলসহ যুবক আটক

By মেহেরপুর নিউজ

May 21, 2018

মেহেরপুর নিউজ, ২১ মে: মেহেরপুর শহরের কাসারি পাড়ায় অভিযান চালিয়ে সাইফুল ইসলা হিমু নামের এব যুবককে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে জেলা গেয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সকালে ডিবির এসআই মেছবাহুর দারাইনের নেতৃত্বে ডিবি একটি দল এ অভিযান পরিচালনা করেন। আটক সাইফুল ইসলাম হিমু কাসারি পাড়ার চিহিৃত মাদক ব্যবসায়ী ফণি শেখের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হিমুর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ি তল্লাশি চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।