বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ফেন্সিডিল বহন কালে র‌্যাবের নির্দেশ উপেক্ষা করে পালাতে গিয়ে বিপত্তি ।। ফেন্সিডিল সহ আটক ৩ আরোহী

By মেহেরপুর নিউজ

August 23, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ আগস্ট:

র‌্যাবের হাত থেকে রেহাই পেতে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে সজোরে  ধাক্কা মেরে মারাত্নক আহত হয়েছে ফেন্সিডিল বহনকারী ৩ মোটরসাইকেল আরোহী। আহতরা হলো, গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের দীন মোহাম্মদের ছেলে মিয়ারুল (২৫) , রিপন (২৬) এবং শরিফ (২৮) । আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন,আহতরা বর্তমানে আশংকামুক্ত।

এদিকে ফেন্সিডিল বহনকারী ৩ মোটরসাইকেল আরোহী কে আটক করার পর তাদের কাছে থাকা ফেন্সিডিল  উদ্ধার করে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা।এ ব্যাপরে গাংনী থানায় একটি মামলা হয়েছে।

আজ ২৩ আগস্ট সোমবার সকালের দিকে বামুন্দি থেকে মোটরসাইকেল যোগে ফেন্সিডিল যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা ছাতিয়ান নামক স্থানে সড়কে তল্লাশী বসায়। র‌্যাব সদস্যরা বামুন্দি থেকে আসা একটি নেমপেট বিহীন একটি মোটরসাইকেলকে দাঁড়ানোর নির্দেশ দেয় । কিন্তুু মোটরসাইকেল চালক নির্দেশ না মেনে পাশ দিয়ে দ্রুতগতিতে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে সজোরে  ধাক্কা মেরে পড়ে যায় । র‌্যাব সদস্যরা মোটরসাইকেলে থাকা তিন আরোহীকে ২৫ বোতল ফেন্সিডিল সহ আটক করে।