মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ নভেম্বর: মেহেরপুর শহরের ঘোষপাড়া থেকে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ বকুল নামের (২০) এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানা পুলিশের এএসআই উত্তমের নেতৃত্বে পুলিশের একটি দল মেহেরপুর শহরে ঘোষপাড়ার রফিকুল ইসলামের ছেলে বকুলকে গ্রেফতার করে। এ সময় পুলিশ তার ঘর থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।