মেহেরপুর নিউজ:
মানবতার সেবায় যুবলীগ। এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে মেহেরপুরে ফ্রী হাটের মাধ্যমে ২য় দিনের মতো গরিব অসহায় দুস্থদের মাঝে শাকসবজিসহ বিভিন্ন ধরনের তরিতরকারি বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে দিকে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে ৫ শতাধিক মানুষের মধ্যে মাছ, পটল, আলু, মিষ্টি কুমড়া, পুঁইশাক, ঢেঁড়স, লাউ, পটল,কাঁচামরিচ, পেঁয়াজ বিতরনের করা হয়।
এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন করোনার এই মহামারিতে অসহায় সাধারণ মানুষের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলে জানান । এ সময় পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ফ্রী বাজারে শাক-সবজি, মাছ বিতরণ করেন।
জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজু, মাহবুব ডালিম, ইয়ানুউনুস আলী, মিজানু জামান অপু, শরাফুদ্দীন সহ যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পৌরমেয়র মাহফুজুর রহমান লিটন গত বছর করেনা মহামারীতে মেহেরপুর পৌর এলাকার প্রায় ১৪ হাজার পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী প্রদান করেন।