অন্যান্য

মেহেরপুরে ফ্রেন্ডস ফাউন্ডেশনের সাধারন সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 01, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ আগষ্ট: মেহেরপুর ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে  ফাউন্ডেশনের এক জরুরী সাধারন সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে ফ্রেন্ডস ফাউন্ডেশন মিলনায়তনে মেহেরপুর ফ্রেন্ডস ফাউন্ডেশনের সভাপতি এ এল এম জিয়াউল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ও মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, প্রকৌশলী মোঃ শহিদুল্লাহ, সাহাজাদ উদ্দিন, সাধারন সম্পাদক হাসানুজ্জামান মালেক, সদস্য মাসুদুর রহমান খান, রাসেদুল ইসলাম, মোস্তফা কামাল, আব্দুল হালিম,আনোয়ারুল হক শাহী প্রমুখ। সভায় মেহেরপুরে একটি মানসম্মত বিদ্যালয প্রতিষ্ঠা এবং ফাউন্ডেশনের সদস্যদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।