বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বই মেলা উপলক্ষে আলোচনা

By মেহেরপুর নিউজ

February 19, 2017

মেহেরপুর নিউজ,১৯ ফেব্রুয়ারি: মেহেরপুর মেহেরপুরে অমর একুশে বই মেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে রবিবার সন্ধ্যায় শহীদ সামছুজোহা নগর উদ্যানে এ আলোচনা সভার আয়োজন করা হয়। বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সচিব সানোয়ার হোসেন সানু, সাবেক সদস্য আশনুর রহমান গোপাল, শরিফ উদ্দিন প্রমুখ।

মেহেরপুর সাহিত্য পরিষদের আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবিবার রাতে শহীদ সামছুজোহা নগর উদ্যানে মফিজুর রহমান মুক্ত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহামেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুর আলম, মানবকন্ঠ সেতুবন্ধনের আহবায়ক শওকত আর মিমি প্রমুখ। পরে সেখানে সংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।