বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বই মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 12, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ ডিসেম্বর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর বই মেলা উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানুর সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, সিভিল সার্জন ডা. আবদুর শহীদ, সহকারি পুলিশ সুপার শাহেদ আকবর খান, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন, পৌর প্যানেল মেয়র রিয়াজতুল্লাহ, সিনিয়র সহকারি কমিশনার সিদ্ধার্থ শংকর কুন্ডু, এন ডি সি মোঃ আসলামউদ্দিন প্রমুখ।

মেহেরপুরে জাল নোট প্রতিরোধে সভা অনুষ্ঠিত মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলায় জাল নোট প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানুর সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, সিভিল সার্জন ডা. আবদুর শহীদ, সহকারি পুলিশ সুপার শাহেদ আকবর খান, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন, পৌর প্যানেল মেয়র রিয়াজতুল্লাহ প্রমুখ।

মেহেরপুর জেলা কৃষিঋণ কমিটির সভা অনুষ্ঠিত

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার কৃষিঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানুর সভায়  বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, সিভিল সার্জন ডা. আবদুর শহীদ, সহকারি পুলিশ সুপার শাহেদ আকবর খান, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন, মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার হাসান শাহ নাওয়াজ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, জেলা কৃষি সম্প্রসারন বিভাগের উপপরিচালক ইফতেখার হোসেন, পৌর প্যানেল মেয়র রিয়াজতুল্লাহ প্রমুখ।