খেলাধুলা

মেহেরপুরে বঙ্গবন্দ্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা স্থগিত

By মেহেরপুর নিউজ

July 09, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ জুলাই: মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বঙ্গবন্দ্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলাটি স্থগিত করেছে খেলা পরিচালনা কমিটি। খেলার শেষ ৬ মিনিটের মাথায় বিতর্কিত কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি গোলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে কমিটি খেলাটি স্থগিত করেন। জানা যায়,আজ বুধবার মেহেরপুর সরকারি বালক বিদ্যালয় মাঠে রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে বঙ্গবন্দ্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুরু হয়। খেলার প্রথমার্ধে রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে এগিয়ে যায়। খেলার দ্বিতীয়ার্ধের শেষ ৬ মিনিটের মাথায় কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি গোল করে। কিন্তু রেফারি অপসাইডের বাঁশি বাজায়।

কুতুবপুরের দর্শকরা রেফারির সিদ্ধান্ত না মেনে গোল দাবী করে। এ ঘটনায় দু’পক্ষের দর্শকের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খেলা বন্দ্ধ হয়ে যায়। মাঠে উপস্থিত মেহেরপুর-০১ আসনের সংসদ সদসস্যের কাছে গোল মেনে নেওয়ার জন্য চাঁপ সৃষ্টি করে কুতুবপুরের দর্শকরা। সংসদ সদস্য জয়নাল আবেদীন উভয় পক্ষের মধ্যে সমাঝোতার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে খেলাটি স্থগিত রাখার জন্য পরিচালনা কমিটিকে নির্দেশ দেন। খেলা পরিচালনা কমিটির সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) খেলাটি স্থগিতের ঘোষনা দেন। রেফারি কুদ্দুস জানান,আমি সঠিক সিদ্ধান্ত দিয়েছি। গোল হয়নি। খেলোয়াড় অপসাইডে ছিল।