বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ এঁর ভাষণ প্রতিযোগিতা

By মেহেরপুর নিউজ

March 05, 2023

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে চিত্রাংকন, রচনা ও ভাষণ পরিবেশন প্রতিযোগিতার আয়োজন করেছে মেহেরপুর জেলা শিশু একাডেমী।

রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা শিশু একাডেমি মিলনায়তনে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, চিত্রাঙ্কন, রচনা, ও ভাষণ পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা শিশু একাডেমীর আয়োজনে মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা চিত্রাঙ্কন, রচনা ও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় করে।