বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

By মেহেরপুর নিউজ

March 17, 2018

মেহেরপুর নিউজ, ১৭ মার্চ: মেহেরপুরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।

শুক্রবার বিকেলে এমএএস ইমনের কার্যালয়ে জেলা জাতীয় শ্রমিক লীগ, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ ও জেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এ অনুষ্ঠানে আয়োজন করেন।

এসময় অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা প্রকৌশলী নরুল ইসলাম, মুক্তিযোদ্ধা হায়দার আলী, জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক এনামুল হক, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহবায়ক আতিক স্বপন, জেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি সাইফুল আযম তাপসসহ দলীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।