খেলাধুলা

মেহেরপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে র‌্যালী

By মেহেরপুর নিউজ

January 12, 2016

মেহেরপুর নিউজ, ১২ জানুয়ারী: যশোরে অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যেগে র‌্যালী বের করা হয়।

মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কেএম আতাউল হাকিম লালা মিয়ার নেতৃত্বে র‌্যালীটি স্টেডিয়াম থেকে শুরু করে স্টেডিয়াম সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। র‌্যালীতে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদস্য আনোয়ারুল হক শাহী, আতর আলী, মুস্তাফিজুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।