মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৪ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল শুরু করার লক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ মাসদুল ইসলাম, আবুল ফজল, মনোয়ার হোসেন, যাদুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুস্কাফিজুর রহমান প্রমুখ।