বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 02, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে সদর থানার ওসি শেখ কনি মিয়া, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জয়নুল আবেদীন, শফিকুল ইসলাম,জহুরুল ইসলাম, আসাবুউদ্দৌলা,পৌর কাউন্সিলর সৈয়দ আব্দুল্লাহ আল বাকী প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ১০ ও ১১ জুন মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। মেহেরপুর পৌরসভা এবং সদর উপজেলা ৭টি ইউনিয়নের চ্যাম্পিয়ন দল উপজেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণ করবে।