মেহেরপুর নিউজ:
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতা ও মুজিবনগর দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মেহেরপুর পৌরসভা ও মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়। মেহেরপুর পৌর সভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ফিতা কেটে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতা ও মুজিবনগর দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মেহেরপুর পৌরসভা ও মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যান কে বর্ণিল সাজে সাজানো হয়েছে। শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানের চতুর্পার্শ্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সহ জাতীয় চার নেতা এবং স্বাধীনতা সময়কালীন সময়ের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। একই সাথে বঙ্গবন্ধু কর্ণারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক বিভিন্ন বইসহ তার কর্মজীবনের বিভিন্ন বই স্থান পেয়েছে। বঙ্গবন্ধু কর্ণার এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা যুবলীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। পরে পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন সহ উপস্থিত অতিথিবৃন্দ শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানের চতুর্পার্শ্বে জাতির পিতা বঙ্গবন্ধুর বিভিন্ন চিত্র পরিদর্শন করেন।