টপ নিউজ

মেহেরপুরে বঙ্গবন্ধু ম্যারাথন ২০২১ এর উদ্বোধন

By মেহেরপুর নিউজ

February 07, 2021

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশন বগুড়া সদর দফতরের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ২০২১ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফিতা কেটে, বেলুন উড়িয়ে এবং কয়েক মিটার দৌড় এর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ২০২১ এর উদ্বোধন করা হয়। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশন বগুড়া সদর দফতরের অধীনস্থ ৪০ ফিল্ড রেজিমেন্টের আর্টিলারির উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার, জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মনসুর আলম খান, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান,প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, মেহেরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা তুহিন অরণ্য আরণ্য, অরণি‘র সভাপতি নিশান সাবের। মূল প্রতিবাদের উপর আলোচনা করেন ক্যাপ্টেন ফাত্তাহ। পরে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ২০২১ এর উদ্বোধন করা হয়ে।