খেলাধুলা

মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

December 26, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বাউট সরকারি প্রাথমিক বিদ্যালয় রানারআপ বাবু পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তেরাইল চেয়ারম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার আপ ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শারমিন সেলিনা আজহার, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু।