মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেহেরপুর পৌর পর্যায়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে শিশু কল্যাণ সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং পশুহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় শিশু কল্যাণ সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কালাচাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে। এবং পশুহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৩-০ গোলে শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।