বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু

By মেহেরপুর নিউজ

May 07, 2017

মেহেরপুর নিউজ,০৭ মে: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে বজ্রপাতে আলতাফন নেছা নামের এক গৃহবধু মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ৯ টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলতাফন নেছা ওই গ্রামের ইয়ার আলীর স্ত্রী। স্থানীয়রা জানান, ঘটনার সময় ঝড় ও বৃষ্টি শুরু হলে আলতাফন নেছা বাড়ির পাশের একটি আম বাগানে আম কুড়াতে যান। এ সময় আকষ্মিক এবটি বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।