রাজনীতি

মেহেরপুরের বন্দরে পুলিশ বহনকারী ট্রাকে আগুন দিয়েছে জামায়াত- শিবির

By মেহেরপুর নিউজ

September 19, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ সেপ্টেম্বর: মেহেরপুর -মুজিবনগর সড়কের বন্দরে অবরোধের সময় পুলিশ বহনকারী একটি মিনি ট্রাক (ঢাকা ন-১৪-৬৩৯৬) ঘটনাস্থলে পৌছালে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। এ ঘটনায় ট্রাকে থাকা পুলিশরা এদিক ওদিক পালিয়ে যায় বলে খবর পাওয়া গেছে।

খবর পেয়ে মেহেরপুর পুলিশ সুপার একে এম নাহিদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।