অন্যান্য

মেহেরপুরে বন্দর থেকে নাশকতার মামলার আসামী সন্দেহে আটক ২৭

By মেহেরপুর নিউজ

March 13, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৩ মার্চ: মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামে অভিযান চালিয়ে হরতাল অবরোধের সময় করা নাশকতার মামলার সন্দেহভাজন আসামী হিসেবে ২৭ জনকে আটক করে সদর থানায় নিয়েছে পুলিশ।  তারা হলো, বন্দর গ্রামের শফিউদ্দীন (৭৪), আব্দুর রহিম (১৮), বখতিয়ার হোসেন (৩৮), আতিয়ার হোসেন (২৭), শওকত আলি (৩৮), তসলিম  উদ্দিন (৩৫), কেরামত আলী (৭০),শাকের আলী (৭০), নাসিম উদ্দিন (৬৫), সুরমান (২০), ইদরিস আলী (৪৫), মোহন আলী (৫৫), বুলু থান (৫০), আব্দুস সাত্তার (৬৫), আব্দুল কুদ্দুস (৫০), রুপচাঁদ (৭০), লাল মোহাম্মদ (৭৫), গিয়াস উদ্দীন (৭০), নজরুল ইসলাম (৮৫), ফজর শেখ (৮২), জনা উদ্দীন (৯০), সাহাব উদ্দীন (৬৫), আব্দুল মতিন (৭৮), জাফর আলী (৭৬), মফিজার রহমান (৯০)।বাকি দুজনের নাম পাওয়া সম্ভব হয়নি। বৃহস্পতিবার ভোরে সদর থানা পুলিশের একটি দল বন্দর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে মেহেরপুর সদর থানায় নেয়। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ আতিয়ার রহমান জানান,হরতাল অবরোধের সময় সড়কের দু’পাশে গাছ কাটা, ককটেল বিস্ফোরনও সরকারী কাজে বাধা দান মামলায় সন্দেহমুলক আটক করা হয়েছে। তিনি আরো জানান, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। যাচাই বাছাই শেয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।