বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বন্ধু সম্মেলন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 20, 2021

মেহেরপুর নিউজ :

১৯৬৭ – ৬৮ এস এস সি ব্যাচ (মেহেরপুর মডেল হাই ইংলিশ স্কুল ) -এর বন্ধু সম্মেলন অনুষ্ঠিত হয়েছ।

শনিবার মেহেরপুর সদর উপজেলা ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভৈরব নদের পাড়ে এ বন্ধু সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্নেল (অবঃ) সামস এর সভাপতিত্বে বন্ধু সভায় পুরাতন দিনের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন (অবঃ) শিক্ষক আ কা ম ইসমাইল, আব্দুর রাজ্জাক খান, (অবঃ) অধ্যক্ষ আব্দুল জলিল, ডা. শহিদুল হক সন্টু, মীর রওশন আলী মনা, ইসমাইল হোসেন, আব্বাস আলী, প্রকৌশলী খালেকুজ্জামান বুলু প্রমূখ। এর আগে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান এবং রাফেল ড্র পুরস্কার বিতরণ করা হয়।