বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বন্ধ হয়ে যাবে কি জয়িতাদের পথচলা? শীর্ষক এক অন্তরঙ্গ মানববন্ধন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 30, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০সেপ্টেম্বর: মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে  “বন্ধ হয়ে যাবে কি জয়িতার দের পথচলা”? একটি অন্তরঙ্গ মূহূর্ত শীর্ষক মানববন্ধনের আয়োজন করা হয়। আজ সোমবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী

প্রাঙ্গনে জেলা প্রশাসক মাহমুদ হোসেনেরে নেতৃত্বে মানববন্ধন কর্মসূচীতে অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম শফিউল আযম,সদর উপজেলার অস্থায়ী চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লো,উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা,জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হীরা,পলাশী পাড়া সমাজকল্যান সমিতির নির্বাহী পরিচালক আলহাজ্ব মোশাররফ হোসেন,পৌর কাউন্সিলর মনোয়ারা বেগমসহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।