মেহেরপুর নিউজ:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ ফরহাদ হোসেন পক্ষ থেকে বয়স্ক ভাতা ও বিধবা ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার বাড়াদি বাজার এলাকায় ৭৩ জনের মাঝে বয়স্ক ভাতা ও বিধবা ভাতার কার্ড বিতরণ করা হয়।
বারাদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শামীম ফেরদৌস ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোমিনুল ইসলাম মোমিন উপস্থিত থেকে ভাতার কার্ড বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা কৃষকলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান সেখানে উপস্থিত ছিলেন