বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বরফ কারখানায় ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি!

By মেহেরপুর নিউজ

August 03, 2022

মেহেরপুর নিউজ:

মূলত বরফ কারখানা। বাইরে থেকে ও ভেতরে গিয়েও এমন দৃশ্য চোখে পড়ে। তবে কারখানার ‘গোপন কক্ষে’ গিয়ে  অভিযান সংশ্লিষ্টদের চোখ ছানাবড়া। দেখা যায়, ক্ষতিকর কাঠের দেওয়া টেক্সটাইল রং দিয়ে আইসক্রিম তৈরি হয়।

ঘটনাটি মেহেরপুর শহরের গড়পুকুর এলাকার। বুধবার সকালের দিকে স্যানিটারী ইন্সপেক্টরের অভিযানে কাদা মিয়ার  আইসক্রিম কারখানা থেকে বিপুল পরিমান রং জব্দ করা হয়। ।

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।  তিনি জানান, বরফ কারখানাটির ভেতরে গিয়ে সন্দেহজনকভাকে ড্রাম খুলে দেখা যায় এতে রং ভর্তি। এসব রং একেবারে সাধারণ মানের এবং খাদ্য হিসেবে খুবই ক্ষতিকর। এ সময় উদ্ধার করা আইসক্রিম ও উপকরণ নষ্ট করে ফেলা হয়। জব্দও করা হয় কিছু টেক্সটাইল রং। এসময় অভিযানের খবর পেয়ে কারখানার মালিক কাদা মিয়া পালিয়ে যাই।।