বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস উদযাপন

By Meherpur News

May 01, 2026

মেহেরপুর নিউজঃ

মহান মে দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্র কুষ্টিয়ার যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ট্রাক ট্রাকটর কাভার্ডভ্যান (দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব হোসেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান, ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, রঙ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবু শেখ, টাইলস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন মুক্তা, ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি শরিফুল ইসলাম, সেলুন মালিক সমিতির সভাপতি মামলত হোসেন, রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ইসমাইল হোসেনসহ অনেকে।

এর আগে দিবসের সূচনায় জেলা প্রশাসন চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মেহেরপুর পাবলিক লাইব্রেরি চত্বর থেকে শুরু হয়ে বাদ্যের তালে তালে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়।

র‍্যালিতে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, মোঃ তৌফিক হোসেন সহকারী পরিচালক, মেহেরপুর জেলা ট্রাক ট্রাংকলরি কাভার্ডভ্যান (দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব সহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন, যা পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।