বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন

By Meherpur News

May 02, 2026

মেহেরপুর নিউজঃ

সারা দেশের মতো মেহেরপুরেও বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে দেশের ৬৪টি জেলায় এ আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে বড়পর্দায় তা উপভোগ করেন ক্রীড়াপ্রেমী দর্শকরা। কেন্দ্রীয় উদ্বোধনের পরপরই মেহেরপুরে বেলুন উড়িয়ে স্থানীয় টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করা হয়, যা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দিন খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিমশীল এবং জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিলটন।

তারা বেলুন উড়িয়ে উদ্বোধন কার্যক্রম সম্পন্ন করেন এবং খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্বে অংশ নেন।

এছাড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম,সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, শেখ তৌহিদুল কবির, আবির আনসারী, শাকির আহমেদ, ভুবন চন্দ্র হালদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, বিএনপি’র নেতা আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাফী, মেহেরপুর পৌর বিএনপি’র সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মুজিবনগর উপজেলা বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা জানান, এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।