বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বর্ণিল আতশবাজি ফোটানো অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

January 11, 2020

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণ গণনা উপলক্ষে মেহেরপুরে বর্ণিল আতশবাজি অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে মেহেরপুর টেনিস গ্রাউন্ড থেকে এ আতশবাজি ফোটানো হয়।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, সহকারী কমিশনার ভূমি মাইনউদ্দিন , প্রফেসর হাসানুজ্জামান মালেক, পিপি পল্লব ভট্টাচার্য্য, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সহ শত শত মানুষ আতশবাজি ফোটানো উপভোগ করেন।