মেহেরপুর নিউজ, ২৭ জুলাই: মেহেরপুর পৌরসভার উদ্যোগে কয়েকদিনের ভারিবর্ষনে ক্ষতিগ্রস্ত ২শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাউল ও ১ কেজি করে ডাউল বিতরণ করেন।
এসময় পৌর কাউন্সিলর জাফর ইকবাল, নুরুল আশরাফ রাজিব সেখানে উপস্থিত ছিলেন।