বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

By মেহেরপুর নিউজ

March 22, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে র‍‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে বাংলাদেশ  ইসলামিক ফাউন্ডেশনের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র থেকে এ উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে  ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মুনিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম। এসময় বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমানুল্লাহ আমান প্রমূখ।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২২ মার্চ ইসলাম প্রচার ও প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।