বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

By মেহেরপুর নিউজ

July 17, 2020

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ কংগ্রেস মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুর নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলী খানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বাংলাদেশ কংগ্রেস মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব রাহাতুল হোসেন রাহাত উপস্থিত থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা শাখার আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা সদস্য সচিব আল-মাসুম, সদস্য আলমগীর হোসেন, সবুজ রেজা প্রমুখ উপস্থিত ছিলেন