বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন উপলক্ষে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

January 13, 2020

মেহেরপুর নিউজ, ১৩ জানুয়ারী: মেহেরপুর জেলা নজরুল একাডেমীর উদ্যোগে বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যান মফিজুর রহমান মুক্তমঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা নজরুল একাডেমি সভাপতি ড. গাজী রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল একাডেমীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিন্টু রহমান। অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড সাইদুর রহমান। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর শামস আল দীনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ।

এর আগে মেহেরপুর জেলা নজরুল একাডেমীর উদ্যোগে ভারত থেকে আসা শিল্পীদের সংবর্ধনা দেয়া হয়।