বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

By মেহেরপুর নিউজ

January 13, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা নজরুল একাডেমীর উদ্যোগে বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়েছে।

রবিবার বিকালে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান থেকে র‍্যলিটি বের হয়ে প্রধান সড়কে হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের নেতৃত্বে র‍্যলিতে অন্যদের মধ্যে নজরুল একাডেমী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিন্টু রহমান, জেলা শাখার সভাপতি ডঃ গাজী রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের বিভাগের প্রধান অধ্যাপক ডঃ মোঃ সাইদুর রহমান, জেলা সম্পাদক আব্দুল মজিদ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর শামস আল দীন, মেহেরপুর জেলা শাখার সদস্য আব্দুল মান্নান প্রমূখ উপস্থিত ছিলেন