রাজনীতি

মেহেরপুরে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

By মেহেরপুর নিউজ

November 29, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ নভেম্বর: বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন  বি এম এ- এর মেহেরপুর জেলা শাখায় নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।বৃহস্পতিবার মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ে সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্যানেল ভিত্তিক বি এম এ – এর নির্বাচনে সর্ব মোট ৫০ জন ভোটার তাদের ভোটাধিকার  প্রয়োগ করেছেন বলে জানা গেছে। দু’টি প্যানেলের সভাপতি ও মহাসচিব পদপ্রাথীদের ফলা ফল পাওয়া গেছে।এর মধ্যে ডাঃ মাহমুদ হাসান ও ডাঃ এম. ইকবাল আর্সলান প্যানেলের সভাপতি পদপ্রার্থী এবং মহাসচিব পদ প্রার্থী ডাঃ এম,ইকবাল আর্সলান  এই দু’জন প্রার্থী  এই প্যানেলের সভাপতি পদপ্রার্থী ডাঃ মাহামুদ হাসান পেয়েছেন ২৪ ভোট এবং মহাসচিব পদপ্রার্থী  ডাঃ এম ইকবাল  আর্সনাল ২৪ ভোট পেয়েছেন। এ দিকে ডাঃ আজিজ- ডাঃ জাহিদ প্যানেলের সভাপতি পদপ্রার্থী ডাঃ আজিজুল হক পেয়েছেন ২১ ভোট  এবং মহাসচিব পদপ্রার্থী ডাঃ জাহিদ হাসান পেয়েছেন -২১ ভোট। বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন মেহেরপুর জেলা শাখায় এ নির্বাচনে  প্রিজাইডিং  অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন ডাঃ মিজানুর রহমান  এবং পোলিং এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন ডাঃ ওবায়দুল ইসলাম পলাশ ও ডাঃ মৃনাল কান্তি মন্ডল।