মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ নভেম্বর: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড নির্বাচন ২০১৪-২০১৬ পরিচালনায় লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের ২য় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টার দিকে মেহেরপুর পৌর মেয়রের কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার ও মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ও নির্বাচন কমিশনের সচিব বিএমএম মোজহারুল হক, এনডিসি,ঠাকুরগাঁও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী ও নির্বাচন কমিশনের সদস্য সৈয়দ সোলায়মান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক মো: নুর ইসলাম খান।
সভায় নির্বাচনের তফশিল ঘোষনাসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বিএমএম মোজহারুল হক,এনডিসি জেলা রেড ক্রিসেন্ট ইউনিট পরিদর্শন করেন এবং স্বেচ্ছাসেবকদের সাথে মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য অ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জুনিয়র সহকারী পরিচালক খন্দকার এনায়েতুল্লাহ একরাম,ইউএলও জিয়াউল হাসান,জেলা ইউনিটের যুব প্রধান খন্দকার সামসুজ্জামান সোহাগসহ স্বোচ্ছাসেবক বৃন্দরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।