মেহেরপুর নিউজ, ০৭ ফেব্রুয়ারী: মেহেরপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বাংলা ইশারা ভাষা দিবস পালন করা হয়েছে।
বুধবার সকালে এ উপলক্ষে একটি র্যালী বের করা হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেলোয়া হোসেনের নেতৃত্বে র্যালীতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
র্যালীটি শহরের বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।