মেহেরপুর নিউজ:
“ইশারা ভাষার ব্যবহার, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতিকুল হক, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ.জে.এম. সিরাজুম মনির, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা এবং বাক ও শ্রবণ প্রতিবন্ধী সেবা কেন্দ্রের কনসাল্টেন্ট ডা. মোঃ আব্দুল হাই প্রমুখ।
বক্তারা ইশারা ভাষার ব্যবহার বৃদ্ধি ও বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংরক্ষণে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।