মেহেরপুর নিউজ:
বাংলা নববর্ষ উপলক্ষে মেহেরপুর জেলা জাসাসের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানের মফিজুর রহমান মুক্ত মঞ্চে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাসাসের শিল্পীরা সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। এর আগে মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিলটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, বিএনপি নেতা আলমগীর খান ছাতু এবং সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।