মেহেরপুর নিউজ:
মেহেরপুরে বাইতুন নুর জামে মসজিদ ও সালাত কায়েম পরিষদের উদ্যোগে বিনামূল্যে কুরআন শরীফ বিতরণ।
মেহেরপুর বায়তুন নূর জামে মসজিদ ঘোষপাড়া ১ নং ওয়ার্ড মসজিদ কমিটি ও সালাত কায়েম পরিষদ কুরআন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন শরীফ বিতরণ করেন।
অনুষ্ঠানে বায়তুন নূর জামে মসজিদের সহ-সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুন নূর জামে মসজিদের সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, ইমাম মাওলানা তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে প্রধান অতিথি গোলাম রসূল বলেন, সালাত কায়েম পরিষদের এই মহৎ উদ্যোগে তিনি খুবই আনন্দিত। তিনি আরো বলেন, জেলা পরিষদের এই সকল ভালো উদ্যোগে সব সময় সহযোগিতা করবেন। বক্তব্যের শেষে প্রধান অতিথি সহ সকল বিশেষ অতিথি কোরআন শিক্ষার্থীদের হাতে কোরআন শরীফ তুলে দেন।