বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বাগান দখল কে কেন্দ্র এক যুবক কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা

By মেহেরপুর নিউজ

May 04, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ মে:

মেহেরপুর শহরের কাথুলি সড়কে একটি লিচু বাগান দখল কে কেন্দ্র করে রকি(২২) নামের এক যুবক কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানান,আহত রকির বাম চোখের উপরে ৬টি সেলাই ও ডান হাতে তিনটি সেলাই হয়েছে। রকি’র অবস্থা আশংকামুক্ত। স্থানীয়রা জানায়,শুক্রবার সকালের দিকে মেহেরপুর শহরের কাথুলি

সড়কে একটি লিচু বাগান কয়েক জন যুবক জোরপূর্বক দখল করতে যায়। এ সময় প্রতিপক্ষ দলের নতুন পাড়ার মসলেমের ছেলে পাভেল রামদা দিয়ে তাতিঁ পাড়ার সাহাবুলের ছেলে রকি কে উপর্যপুরি কুপিয়ে জখম করে। স্থানিয়রা গুরুতর আহত অবস্থায় রকি কে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।  শেষ খবর পাওয়া পর্যন্ত মেহেরপুর থানায় কোন পক্ষ মামলা করেনি।