বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযান, ২ মামলায় জরিমানা

By Meherpur News

March 11, 2026

মেহেরপুর নিউজ:

সরকারি নির্দেশনা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য ভোক্তাদের নিকট সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে মেহেরপুর জেলায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেনের নেতৃত্বে গাংনী উপজেলার গাংনী বাজার এলাকায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় একটি মামলায় এক ব্যক্তিকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়া ধর মুমুর নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার কাসারীবাজার প্রধান সড়ক সংলগ্ন এলাকায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন পোশাকের দোকানে অভিযান চালিয়ে পণ্যের ক্রয়-বিক্রয়ের পাকা ভাউচার সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভূবন চন্দ্র হালদারের নেতৃত্বে গাংনী উপজেলার বাঁশবাড়িয়া বাজার ও পৌরসভা এলাকায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি মামলায় মোট ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।