বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযান, জরিমানা আদায়

By Meherpur News

March 14, 2026

মেহেরপুর নিউজঃ সরকারি নির্দেশনা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য ভোক্তাদের সহনীয় পর্যায়ে রাখতে মেহেরপুরে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়া ধর মুমুর নেতৃত্বে মেহেরপুর হোটেল বাজার ও পশুর হাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় খুচরা পর্যায়ে বেগুন, শসা, আলু, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, পেঁপে, ফুলকপি, কাঁচাবাজার, মাছ ও মাংসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে তদারকি করা হয়।

অভিযানে অধিকাংশ দোকানিকে ক্রয়-বিক্রয়ের পাকা ভাউচার সংরক্ষণ এবং পণ্যের মূল্যতালিকা প্রদর্শনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এ সময় মূল্যতালিকা সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৯ ধারায় ৩টি মামলায় মোট ১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

এদিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদারের নেতৃত্বে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ এলাকায় মুজিবনগর থানা পুলিশ টিম ও ট্রাফিক সার্জেন্টদের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট চলাকালে ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানো এবং অবৈধভাবে ফুটপাত দখলের দায়ে সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় ৬টি মামলায় মোট ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।