বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বাদিপশুপালন ও হাসমুরগীপালন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

December 30, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী গবাদিপশুপালন ও হাসমুরগীপালন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু,উপজেলা প্রাণিসম্পদ তৌফিকুল ইসলাম।